বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

গ্রিনল্যান্ডের বরফ ভেতর থেকে নরম হচ্ছে, গলছে আগের চেয়ে দ্রুত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফস্তূপ গ্রিনল্যান্ড আইস শিট নিয়ে নতুন দুই গবেষণা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, এই বিশাল বরফস্তূপ ভেতর থেকে আগের ধারণার চেয়ে অনেক নরম। শুধু তাই নয়, ১৯৯০ সালের পর থেকে সেখানে অস্বাভাবিক হারে বরফ গলা বেড়েছে।

প্রথম গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘দ্য ক্রায়োস্ফিয়ার’ সাময়িকীতে। নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রাডার দিয়ে বরফের গভীরে অদ্ভুত স্তম্ভের মতো গঠন খুঁজে পান। তারা জানান, ভূত্বক থেকে উঠে আসা ভূ-তাপ বরফের নিচের অংশকে ধীরে ধীরে গরম করছে। এতে বরফ শক্ত থাকলেও ভেতরে ধীর গতিতে নড়াচড়া করছে। অনেকটা ফুটন্ত পানির ভেতর পাস্তা ঘোরার মতো।

গবেষণার প্রধান রবার্ট ল বলেন, বরফের ভেতরে এভাবে ‘থার্মাল কনভেকশন’ (তাপের কারণে ভেতরে ঘূর্ণন) হবে—এটি আগে কল্পনাও করা হয়নি। উত্তর গ্রিনল্যান্ডে এই প্রক্রিয়া বেশি দেখা গেছে, যেখানে বরফের পুরুত্ব ২ হাজার ২০০ মিটারের বেশি। গবেষণায় বলা হয়েছে, ওই অঞ্চলের গভীর বরফ আগের ধারণার চেয়ে প্রায় ১০ গুণ বেশি নরম। এতে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ কতটা বাড়বে, তার হিসাবও বদলে যেতে পারে।

দ্বিতীয় গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশনস’-এ। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের জোসেপ বনসোমসের নেতৃত্বে করা এই গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর থেকে চরম গলনের এলাকা প্রতি দশকে ২৮ লাখ বর্গকিলোমিটার হারে বেড়েছে। আগে প্রতি দশকে ১২.৭ গিগাটন বরফ গলত, এখন তা বেড়ে ৮২.৪ গিগাটনে পৌঁছেছে। ২০০০ সালের পর সবচেয়ে ভয়াবহ ১০টি গলনের ঘটনার মধ্যে ৭টি ঘটেছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এভাবে বরফ গলতে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়বে। এতে উপকূলীয় দেশগুলো বড় ঝুঁকিতে পড়বে। পাশাপাশি সমুদ্রের স্রোত ও বৈশ্বিক পরিবেশেও বড় পরিবর্তন আসতে পারে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সকাল ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit