শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

কুর্দিরা কোনো ভাড়াটে বন্দুকধারী না: যুক্তরাষ্ট্রকে ইরাকের ফার্স্ট লেডি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানবিরোধী লড়াইয়ে কুর্দিদের ‘প্রক্সি’ বা ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করা থেকে যুক্তরাষ্ট্রের বিরত থাকা উচিত বলে মনে করেন ইরাকের ফার্স্ট লেডি শানাজ ইব্রাহিম আহমেদ। ১৯৯১ সালে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহের ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

মার্কিন বাহিনী কুর্দিদের দিয়ে ইরানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করানোর চেষ্টা করছে— এমন খবরের প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া শানাজ ইব্রাহিম আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমরা কোনো ভাড়াটে বন্দুকধারী নই।’

১৯৯১ সালে সুলাইমানিয়ায় কুর্দি বিদ্রোহের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, সেই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র কুর্দিদের কোনো সহায়তা করেনি। তার ভাষায়, সেদিন কেউ আমাদের রক্ষায় এগিয়ে আসেনি।

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের স্ত্রী এবং বিশিষ্ট কুর্দি নেতা হিসেবে শানাজের এই বক্তব্য ওই অঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসন এবং বিদেশী শক্তির প্রভাব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিবৃতির মাধ্যমে ইরাকের শীর্ষ নেতৃত্ব এবং কুর্দি নেতাদের একাংশ এটি স্পষ্ট করতে চাইছেন- তারা আর কোনো আঞ্চলিক যুদ্ধে অন্য কোনো দেশের হয়ে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে রাজি নন। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা এখন নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে অনেক বেশি সচেতন।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সকাল ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit