শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

চৌগাছায় দুই বছরের সাজার ভয়ে ১৪ বছর পলাতক অতপর গ্রেফতার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪৫২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুই বছরের সাজার ভয়ে সহেল রানা (৩৭) নামে এক আসামী ১৪ বছর যাবৎ পলাতক জীবন যাপন করার পর অবশেষে গ্রেফতার হয়েছে। বুধবার ভোরে চৌগাছা থানা পুলিশ উপজেলার মুক্তদাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সহেল রানা মুক্তদাহ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বুধবার (২০ নভেম্বর) ভোরে চৌগাছা থানার এএসআই খোরশেদ হাসান সঙ্গিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে অভিযান চালান। এ সময় দুই বছরের সাজার ভয়ে ১৪ বছর যাবৎ পলাতক জীবন যাপন করা সহেল রানা (৩৭) নামে এক আসামীকে গ্রেফতার করেন। পুলিশের দাবী তিনি ১৪ বছর প্রবাসে পলাতক ছিলেন।

এদিন পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশ পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলীকে আটক করেন। আটক শওকত আলী দশপাকিয়া গ্রামের মৃত তবজেল দফাদারের ছেলে। একই রাতে সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দীনকে আটক করতে তার পৌর শহরের ফারানা টাওয়ার (বসতবাড়ী) রাত ১.৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ঘিরে রাখেন। পরে সকালে বাড়ীর মেনগেট খুলে ভিতরে প্রবেশ করলেও তাকে বাড়ীতে পাননি পুলিশ।

চৌগাছা থানার নবাগত ওসি পায়েল হোসেন জানান, সহেল রানা একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে এতোদিন পালিয়ে ছিল। এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফারহানা টাওয়ারে অভিযান চালানো হয়। এছাড়া আওয়ামীলীগ নেতা শওকত আলীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit