মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান 

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ শ্রমিকদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে বেক্সিমকো পার্কের শ্রমিকরা ও ডরিন গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজও চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবিলম্বে বকেয়া বেতনের দাবি শ্রমিকদের।

মঙ্গলবার সকাল ১০টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে তারা। গত বুধবার থেকে এক মাসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।

অপরদিকে, ফ্যাক্টরি বন্ধ ও ১৩ জন ষ্টাফ কারখানায় ঢুকানোর প্রতিবাদে ডরিন গার্মেন্টসের শ্রমিকেরাও আজ দ্বিতীয় দিনের মত চন্দ্রা- নবীনগর অবরোধ করে রেখেছে।

এতে করে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা।

শ্রমিক অসন্তোষের জেরে আজও আশপাশের এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে তাদের বেতনের পরিমাণ হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন তারা বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তারা আন্দোলন করছে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit