স্পোর্টস ডেস্ক : চলতি মাসে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে আইরিশ মেয়েদের। এর মধ্যে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। পরে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা। স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৪,/রাত ১০:৫০