রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঈনুদ্দিন-ফখরুদ্দীন আমলের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জাতির অতীত অভিজ্ঞতা ভালো নয়, যৌক্তিক সময়ের চেয়ে সরকার বেশি সময় থাকলে ভ্রান্ত ধারণা তৈরি হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে তাই নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে বিএনপি। সভায় যোগ দেন মওলানা ভাসানীর অনুসারী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ছাত্ররা ছিলেন আন্দোলনের মূল স্ট্রাইকার। তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা যাবে না।

গতকাল জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে প্রত্যাশা পূরণ হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এসময় সংস্কার কার্যক্রমে প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit