বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৭ নভেম্বর) ১১টার দিকে  সদর উপজেলার পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাম্প্রদায়িকতা, গুজব ও বাল্যবিবাহ রোধে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।উক্ত সভায় শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে  প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাগ্রহণের প্রয়োজনীয়তা, বাল্য বিয়েতে নিরুৎসাহিত করা ,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আবহমান বাংলার ঐতিহ্য। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক তাদের ধর্ম, সংস্কৃতি নিয়ে একত্রে বসবাস করে আসছে। আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলেও এর সঠিক ব্যবহার জানি না। কোনটা শেয়ার করা যাবে, কোনটা শেয়ার করা যাবেনা সে বিষয়ে অধিকাংশই সচেতন নয়। কোনটা সঠিক, কোনটা গুজব সেটা আগে জানতে হবে। তারপর সঠিক তথ্যগুলো শেয়ার করতে হবে। পজিটিভ দিকগুলো শেয়ার করতে হবে। সর্বোপরি গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানানো হয়। গুজবের কারণে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। গুজব সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বিষফোঁড়া। বাল্যবিবাহ আমাদের সমাজিক উন্নয়নের অন্তরায়। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে তাদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, পেরাছড়া ইউনিয়নের সদস্য রাঙ্গাবী চাকমা, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন লাল চাকমা, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি(সাবেক) শ্যামল চাকমা এবং অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবিতা চাকমা ও কৃষ্ণ মোহন ত্রিপুরা। উক্ত সমাবেশ ও মতবিনিময় সভায় তৃণমূলের নারীরা অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit