শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

মনিরামপুরে কলেজে যাবার পথে ট্রাকের চাপায় ভাগ্নে নিহত,মামী আহত

এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) 
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

এস এম মজনুর রহমান, স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে করে ভাগ্নে এবং মামি কলেজে যাবার সময় পিছন থেকে ট্রাকের চাপায় ভাগ্নে একাদশ শ্রেণির ছাত্র মারুফ হোসেন নিহত হয়। গুরুতর আহত হয় অনার্স প্রথম বর্ষের ছাত্রী মামী রিমি খাতুন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে পৌরশহরের বিজয়রামপুর এলাকার খইতলা মোড়ে এ ঘটনা ঘটে। একমাত্র ছেলের অকালমৃত্যুতে মারুফের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা একটি ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হাসান আলীর একমাত্র ছেলে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ এলাকাবাসী জানান, মারুফ এবং তার মামী রিমি মনিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। রোববার সকাল নয়টার দিকে বাড়ি থেকে মারুফ এবং রিমি মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর পৌরশহরের বিজয়রামপুর খৈতলা মোড়ে পৌছলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.তন্ময় বিশ^াস জানান, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মারুফকে মৃত ঘোষনা করা হয়।

অপরদিকে রিমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস জানান, কোন অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit