রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর ) :  যশোরের চৌগাছায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আলমসাধুর সঙ্গে সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন ট আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুরগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলেমান  হোসেন ঝিনাইদহ জেলার  মহেশপুর উপজেলার  মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নূর হোসেনের  ছেলে ও কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাঁচটি মোটরসাইকেলে করে একদল বন্ধু দেবীপুর এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে পাতিবিলা বালুরগর্ত এলাকায় একটি  যশোর- ১৭-৭২৮৬ মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে  যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমান হোসেনকে (১৬) মৃত ঘোষণা করেন। আহত তানজিন হোসেনকে (১৫) উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। আহত  ফরহাদকে চৌগাছা  উপজেলা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit