শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বেরোবিতে ঢাবি ছাত্রলীগ নেতা মনিরুলের নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগপত্রে উল্লিখিত শর্তাবলির ০১নং শর্ত অনুযায়ী যে শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছিল। উক্ত শিক্ষক শিক্ষা ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিভাগে যোগদান করেছেন।

বর্তমানে উক্ত বিভাগে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় আপনার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২৩৭৭ টাকা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় তহবিলে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলীকে শিক্ষা ছুটিতে পাঠিয়ে নতুন করে শূন্য পদ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মো. মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit