রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

ভারতের হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাজ্যের একজন সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এখবর জানায়।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “দশটি শিশু দুঃখজনকভাবে মারা গেছে। সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।”

নিউজ আউটলেট টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।

এনডিটিভি জানিয়েছে, আগ্নিকান্ডের সময় মোট ৫৪টি নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-জি তে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করেছেন।

তিনি পোস্টে বলেছেন “এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দেন।”

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit