বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেব: হাসনাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে অতিথি পাখির মতো তাকে রাশিয়ার এক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে গান পরিবেশনের ফাঁকে মঞ্চে হাসনাত আব্দুল্লাহকে আমন্ত্রণ জানান সংগীতশিল্পী আসিফ আকবর। তার আমন্ত্রণে মঞ্চে উঠে এসে হাসনাত বলেন, ‘আজকে স্বাধীন বাংলাদেশের কারণে আমরা ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ।’

শিক্ষার্থীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘আমরা সারা দিন ঝগড়া করবো, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবো।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সংস্কৃতি শিল্পীবৃন্দ।

ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক শিল্পী অংশ নেন।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit