মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

হঠাৎ কেন ডায়ানার রিং পরলেন রাজকুমারী কেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানার বাগদানের সেই আইকনিক নীলকান্তমণি রিং পরা অবস্থায় সম্প্রতি ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্সে দেখা গেছে প্রিন্সেস কেটকে। যা নজরে এসেছে অনেকের। প্রিন্সেস কেটের এই রিংটি, গয়না বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এই রিংটি পরে প্রকাশ্যে এসেছেন ৪২ বছর বয়সি এ রাজকুমারী। যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকের ধারণা, রাজপরিবারের প্রতি ধারাবাহিকতা ও সম্মান দেখাতেই এই রিং পরে বার্তা দিয়েছেন কেট।

এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেটের রিংটি পরার সিদ্ধান্তটি হয়েছে, মূলত প্রিন্স হ্যারি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন এটি। কিন্তু পরে প্রিন্স উইলিয়ামকে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় পারিবারিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে তিনি এটি পরতে পারেন।

৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড এ নিয়ে বলেন, ডায়ানা বিবাহ বিচ্ছেদের পরেও রিংটি পরতেন এবং আজও এটি পরিবারের প্রজন্মের মধ্যে সংযোগ হিসাবে কাজ করছে। এটি ধারাবাহিকতার একটি দৃঢ় অনুভূতি। সম্ভবত রাজপরিবারের প্রতি কেটের সম্মতির বিষয়টি বুঝানো হয়েছে এতে।

উল্লেখ্য, ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্স ইভেন্টটি রোববার অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কেট ক্লাসিক কালো ক্যাথরিন ওয়াকার কোট পোশাক পরে সেনোটাফের পরিষেবাতে অংশ নিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit