রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যস্থল না করতে ইরানের প্রতি আহ্বান হামাসের আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

জয়া আহসানের প্রশংসায় পঞ্চমুখ মালয়ালম অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে ভিন্নতা প্রদর্শনের জন্য সবসময়ই প্রশংসিত। ঢালিউড থেকে টালিউডের দর্শক মুগ্ধ করার পর এবার বলিউডেও নিজের জায়গা পাকা করে নিচ্ছেন এই অভিনেত্রী। সর্বশেষ পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন দক্ষ মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পার্বতী বলেন, “জয়া একজন অসাধারণ অভিনেত্রী। আমরা শুটিংয়ের সময় চমৎকার মুহূর্ত কাটিয়েছি। ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে।” পার্বতীর এই মন্তব্যে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়া এবং পার্বতীকে ধন্যবাদ জানিয়েছেন।

দক্ষিণের প্রভাবশালী অভিনেত্রী হলেও বলিউডে তেমন দেখা যায় না পার্বতীকে। তিনি আক্ষেপ করে বলেন, “বলিউডে কাজ করার ইচ্ছা থাকলেও ডাক পাই না। আমি তো হিন্দি সিনেমা করতে চাই, কিন্তু আমাকে ডাক না দিলে কিছু করার নেই।” নিজের হিন্দি ভাষার দক্ষতার কথা উল্লেখ করে পার্বতী জানান, বাবার চাকরির সূত্রে উত্তর ভারতীয়দের সঙ্গে যোগাযোগ থাকায় ছোটবেলা থেকেই হিন্দি শিখেছেন তিনি।

জয়া ও পার্বতীর এমন সহ-অভিনয় দুই ইন্ডাস্ট্রির দর্শকদের কাছেও বেশ উৎসাহের জায়গা তৈরি করেছে।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit