স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে উত্তেজনার পারদ এখন চরমে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আসরটি মাঠে গড়ানো নিয়েই এখন দেখা দিয়েছে শঙ্কা। ভারত তাদের সিদ্ধান্তে অনড়। পাকিস্তানের মাটিতে পা রাখতে না তারা। অন্যদিকে পাকিস্তানের এক কথা, বাকি ৬ দল পাকিস্তানে এলে ভারতকেও এখানে এসেই খেলতে হবে।
চলমান পরিস্থিতিতে ঐক্যের আহ্বান জানিয়ে এক্সে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘১৯৭০-এর দশকের পর ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ মোড়কে অবস্থান করছে। সম্ভবত এটি এখন অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি। কাজেই এখনই সময় ভেদাভেদ দূরে সরিয়ে খেলাটির মাধ্যমে আমাদের একত্রিত হওয়ার। ইতিহাস দ্বারা বিভক্ত দেশগুলি যদি অলিম্পিকের চেতনায় একত্রিত হতে পারে তবে কেন আমরা ক্রিকেট এবং চ্যাম্পিয়নস ট্রফির জন্য একই কাজ করতে পারি না?’
আফ্রিদি আরও বলেন, ‘এই খেলাটির মাধ্যমে আমরা নিজেদের অহংকে নিয়ন্ত্রণে রাখতে। খেলাটির বৃদ্ধি ও চেতনার দিকে মনোনিবেশ করার স্বার্থে আমি আশা করি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ পাকিস্তানের প্রতিটি দলকে দেখতে পাব। আমাদের আতিথেয়তার অভিজ্ঞতা লাভ করবে দলগুলো। সেই সাথে মাঠের বাইরে কিছু অবিস্মরণীয় স্মৃতি নিয়ে তারা এখান থেকে যাবে।’
উল্লেখ্য, ২০০৮ সালের পর কখনোই পাকিস্তানের মাটিতে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। তবে মাঝের সময়টাতে বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে ভারত সফর করেছে পাকিস্তান ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারতে গিয়ে খেলে এসেছে বাবর আজমরা। যদিও এর আগে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে অংশ নেয়নি ভারত।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০