মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে প্রোটিয়াদের হারাল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। তবে এরপর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও একপ্রান্তে নিজের দাপট চালিয়ে যান তিলক।

শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। তার ইনিংসটি ছিল ৮টি চার এবং ৭টি ছক্কায় সাজানো। শেষ দিকে রমনদীপ সিংয়ের ৬ বলে ১৫ রানের ইনিংস ভারতকে বিশাল পুঁজি এনে দিতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুইটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হাল ছাড়েনি প্রোটিয়ারা। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ১৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ক্লাসেন। তবে শেষ পর্যন্ত ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এদিকে সেঞ্চুরিয়নে ২০০ রানের স্কোর করে বিশ্বরেকর্ড গড়ল ভারত। এই ইনিংস সহ ২০২৪ সালে মোট ৮ বার দুই শ রানের ঘর ছুঁয়েছে ভারত। যা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit