সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সকালে খালি পেটে চা খেলে কী হয়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : জেনে নিন খালি পেটে চা খাওয়ার ক্ষতিকর দিকগুলো-

১. আপনি যদি রোজ দুধ-চা উপভোগ করেন, তাহলে আপনি কতটা চিনি যোগ করছেন তা জানুন। খুব বেশি চিনি খেলে কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, যার ফলে টাইপ ২ ডায়াবেটিসের শিকার হতে পারেন। এ ছাড়া শরীরে অন্যান্য অনেক বিপদও বাড়াতে পারে এই দুধ চা। আর খালি পেটে মোটেও খাবেন না এই চা।

২. বিশেষজ্ঞদের মতে, খুব বেশি চা পান করা ভালো নয়। চা পাতায় রয়েছে ট্যানিন নামে এক যৌগ, যা অত্যন্ত অম্লীয়। যখন খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, তখন ট্যানিনগুলো আপনার পেটের টিস্যুগুলোকে ক্ষতি করতে পারে। এর ফলে আপনার পেটে ব্যথা হতে পারে।

৩. হেলথলাইনের মতে, এর ফলে বমি বমি ভাব হতে পারে। খালি পেটে চা খেলে পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস অনেকটাই আলসারের ঝুঁকি বাড়িয়ে দিতে সাহায্য করে।

৪. গবেষণায় দেখা গেছে, দুধ চা আপনার উদ্বেগের মতো সমস্যা তৈরি হতে পারে।

৫. হার্ভার্ড মেডিকেল স্কুলের মতে, চায়ের মধ্যকার ক্যাফেইন আপনার শরীরকে একইভাবে প্রতিক্রিয়া করতে পারে, যার ফলে উদ্বেগ সৃষ্টি হতে পারে। হেলথলাইনের মতে, হৃদ্‌স্পন্দন বৃদ্ধি, হঠাৎ ঝাঁকুনি বা অস্থিরতার অনুভূতি এই দুধ চা থেকেই হতে পারে।
 
৬. গর্ভবতী নারীদের দুধ চা পুরোপুরি এড়িয়ে চলা উচিত। কারণ, বেশি ক্যাফেইনের পরিমাণ ভ্রূণের বিকাশের ক্ষতি করতে পারে এবং গর্ভপাতের মতো সমস্যা তৈরি করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit