বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

রাবিতে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন শুরু ৫ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুরু হবে। ৫ থেকে ১৬ জানুয়ারি প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলবে। এ বছর পোষ্য কোটা কমিয়ে ৩ শতাংশ ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন। 

উপ-উপাচার্য বলেন, এ বছর রাজশাহীসহ পাঁচ অঞ্চলে পরীক্ষা হচ্ছে। সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ফি ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। পোষ্য কোটা ৩ শতাংশ ও মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। 

জানা গেছে, ২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল ‘বি’ ইউনিট (ব্যবসা), ১৯ এপ্রিল ‘এ’ ইউনিট ও ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা হবে। ৫-১৬ জানুয়ারি প্রাথমিক আবেদন শেষে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে। এ বছরও প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটে ১৩২০ টাকা। ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে ভর্তিচ্ছুদের মেধা মূল্যায়িত হবে।

এরআগে, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবি উঠলে এ সংক্রান্ত কোটা সংস্কার বিষয়ক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ বছর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩% (মোট কোটার) এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১২১-২২ সেশনে মুক্তিযোদ্ধা, পোষ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী সহ অন্যান্য কোটায় আসন ছিল ৬২১টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭টি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪টি। 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit