বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওমরাহ পালনকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে। এ নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যেকোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন। এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়।

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit