শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় সুচন্দা ও সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা যুক্তরাষ্ট্রকে নিয়ে চীনের নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী জাপানে বড় ধরনের ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি

ব্রুনাই থেকে আসবে এলএনজি, নীতিগত অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৩নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় জিটুজি ভিত্তিতে ব্রুনাই থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের এই নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদে ব্রুনাই এনার্জি সার্ভিসেস অ্যান্ড ট্রেডিং এসডিএন বিএইচডি বেস্ট থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ ও ব্রুনাই এর মধ্যে এলএনজি সরবরাহ সহযোগিতার বিষয়ে ২০১৯ সালের ২২ এপ্রিল তারিখে একটি এমওইউ  স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ৫ বছর মেয়াদ বৃদ্ধি করা হয়।

স্বাক্ষরিত এমওইউর আলোকে ব্রুনাই সরকার মনোনীত প্রতিষ্ঠান ২০২৪ সালের ১০ মে তারিখে ব্রুনাই এনার্জি সার্ভিসেস অ্যান্ড ট্রেডিং এসডিএন বিএইচডি (বেস্ট) ২০২৪ সাল থেকে ১০ বছর মেয়াদে প্রতি বছর ১২-১৮ কার্গো এলএনজি (০.৭৫-১.২৫ এমটিপিএ) সরবরাহের প্রস্তাব করে।

কারিগরি কমিটির মাধ্যমে বেস্টের সঙ্গে চুক্তির বিভিন্ন শর্তাবলী নেগোসিয়েশন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। এ পরিস্থিতিতে দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো এবং বিদ্যুৎ, সার, শিল্পসহ অন্যান্য খাতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদে ব্রুনাই থেকে পিপিএ ২০০৬ এর ৬৮ ধারা মোতাবেক সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে, পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮ ধারা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ৭৬(২) বিধি [তফসিল-০১, ৭৬(১)(ট)] মোতাবেক পরিচালন বাজেট খাতে মন্ত্রণালয়ের মূল্যসীমা বৃদ্ধি এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮, ৩২ ধারার আলোকে জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে কার্যক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit