রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

লালমনিরহাটে সাড়ে ১১কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে শাহীন হোসেন নামে এক কৃষকের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নাই।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে প্রায় সাড়ে এগারো কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০/১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে গোবর সারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে একটি বিষ্ণুমূর্তি দেখতে পান। বিষ্ণুমূর্তিটি অনেক মুল্যবান পাথর ভেবে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারলে তারা থানা পুলিশকে খবর দেন। লালমনিরহাট থানা পুলিশ মঙ্গলবার সকালে শাহিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় শাহিন বাড়িতে না থাকলেও কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, বিষ্ণুমূর্তিটি উদ্ধার করার থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করাও হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষ্ণুমূর্তিটির মুল্য কত হতে পারে এ ব্যাপারে তার কোন ধারনা নাই বলে জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit