শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানার সভাকক্ষে ফুলবাড়ী থানার সকল সাংবাদিকদের সাথে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সাদিক এর সভাপত্বিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন মতবিনিময় সভার সভাপতি থানার ওসি তদন্ত মোঃ সাদিক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনজার্চ একেএম খন্দকার মহিববুল।

তিনি তার বক্তব্যে বলেন, সবেমাত্র যোগদান করেছি। তাই আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারিনি। দেশের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও মাদক মুক্ত ফুলবাড়ী গড়তে আপনারদের সহযোগীতা কামনা করছি। ৫ই জুলাই এর পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের সর্বচ্চো সেবা দিয়ে যাচ্ছি। ভুলভ্রান্তি হতে পারে এজন্য আপনারা আমাদের কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকব।

এসময় ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০জন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit