শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি- মোতাহার 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা)  নতুন কার্যনির্বাহী  কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়। এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সভাপতি মাহবুব রনি।

১০ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি হিসেবে ইংরেজি দৈনিক নিউ ন্যাশনের মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার মো. জাফর আলী, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের শোয়াইব আহমেদ, কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের মানজুর হোসাইন মাহি, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব এবং আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচিতদের নাম ঘোষণার পূর্বে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুণ্ন করেছিল। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেন আমাদের লেখনীতে ফুটে না ওঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে।

ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit