বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শরীয়তপুরের ডামুড্যায় ১০ টি ব্যাগভর্তি হাত বোমা সদৃশ বস্তুতে আতঙ্কিত এলাকাবাসী

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে পরিত্যাক্ত ১০ টি ব্যাগভর্তি হাত বোমা সদৃশ বস্তুতে আতঙ্কিত এলাকাবাসী। আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ডামুড্যা থানা পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রেখেছে। বিকেল সাড়ে ৪টায় পর্যন্ত পুলিশের সিটিটিসি বিশেষজ্ঞ টিম ও সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের অপেক্ষায় সকলেই।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে ১০ টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জননিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখে। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর শরীয়তপুরের টহল দলও সেখানে উপস্থিত হয়ে পুরো এলাকাটিতে চলাল বন্ধ করে এলাকাটি কর্টন করে রাখে।

শরীয়তপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সামিউর বলেন, ডামুড্যার ধানকাঠিতে ১০টি ব্যাগ ভর্তি হাতমোবা সদৃশ বস্তুতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। এই খবর শুনে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌছে জননিরাপত্তার স্বার্থে পুরো এলাটি সিল করে জনগনের চলাচলও বন্ধ করে দেয়। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি আমাদেরকে জানালে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আমরা সিটিটিসি বিশেষজ্ঞ দলকে জানালে তারা ডামুড্যার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিশেষজ্ঞ দলের উপস্থিত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের পরমর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এসকল বস্তু কারা কেন রাখতে পারে সে বিষয়ে গভীর পর্যবেক্ষণ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। জননিরাপত্তার স্বার্থে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit