সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

শাহরুখ-অজয় সম্পর্ক কেমন, জানালেন কাজল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল ও অভিনেতা অজয় দেবগন সুখী দম্পতি বলে ইন্ডাস্ট্রির সবাই জানেন। অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের সঙ্গেও সম্পর্ক ভালো। কিন্তু স্বামী অজয় দেবগনের সঙ্গে মোটেই ভালো সম্পর্ক নয় শাহরুখের—এমন একটি গুঞ্জন রয়েছে বলিপাড়ায়। যদিও অভিনেত্রী কাজল একাধিক ছবিতে জুটি বেঁধেছেন বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। তাদের রসায়ন দেখে একটা প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছিল। কোনো কথা না বলেও চোখে চোখ রেখে কীভাবে প্রেম প্রকাশ করতে হয়, শিখিয়েছিল শাহরুখ-কাজল জুটি। 

শুধু পর্দায় নয়, বাস্তবেও তাদের রসায়ন চর্চায় উঠেছে বারবার। কাজলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তার স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভালো সম্পর্ক নেই শাহরুখের। এমন গুঞ্জনে অবশ্য সরাসরি জবাব দিয়েছিলেন কাজল। এর আগে ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত শাহরুখ ও কাজল। সেই সময়ে কাজল এ গুঞ্জন নিয়ে স্পষ্ট বলেছিলেন— একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই। হ্যাঁ, ওরা (শাহরুখ ও অজয়) হয়তো বন্ধু নয়। পার্টিতে ওদের একসঙ্গে মদপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেনি। ওদের সেভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ এই নয় ওরা পরস্পরের শত্রু। এটি মোটেও ভাবা ঠিক নয়।

এদিকে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে মোটেই প্রস্তুত ছিলেন না কাজল। কারণ সেই সময় অজয়ও খুব ব্যস্ত ছিলেন। বাড়িতে সন্তানদের দেখাশোনার কারণে রাজি হচ্ছিলেন না কাজল। কিন্তু অজয় নিজেই অভিনেত্রীকে এ ছবিতে কাজ করতে বলেছিলেন। কাজল বলেন, অজয় বলেছিল— ও ওর কাজের সময় আমার কাজের সঙ্গে মানিয়ে নেবে। আমার যেদিন কাজ থাকবে, ও সেদিন বাড়িতে সন্তানদের সঙ্গে থাকবে। এর থেকেও বোঝা যায়, দুজনের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit