রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

খুনিরা কীভাবে পালাল জনগণ জানতে চায় : চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা গুম-খুন ও দেশের টাকা বিদেশে পাচার করলো, তারা কীভাবে দেশ থেকে পালিয়ে গেল, এটা দেশের জনগণ জানতে চায়।

রবিবার দুপুরে বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন, আপনারা খুনি-সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসেন না কেন? দেশের সাধারণ মানুষ আপনাদের ভরসায় আছে, তাহলে কেন আপনারা ভয় পাচ্ছেন?

তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারকে আরও শক্ত অবস্থান ও সচেতন হতে হবে। 

বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিনসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। 

গত ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিলের উদ্বোধনী দিন থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা করেন।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit