শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাবিতে হত্যাচেষ্টা মামলা, যবিপ্রবির সেকশন অফিসার গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুর যবিপ্রবি’র রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১-এ কর্মরত। পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার সময় তিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর দুইটার সময় যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল সাইফুরকে গ্রেফতার করে ‘একতা অ্যাম্বুলেন্স’ লেখা একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে ছাত্রলীগ নেতা সাইফুরের নেতৃত্বে আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী শিবিরকর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে। এসব শিক্ষার্থীদের জিহ্বাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে গত ২ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের তৎকালীন ১৩ নেতার নামে হত্যাচেষ্টা মামলা করেন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা।
এ মামলার তিন নম্বর আসামি সাইফুরকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে যবিপ্রবিতে চিঠি দেয় শাহবাগ থানা পুলিশ। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে সাইফুরকে পুলিশে হাতে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন।

বিষয়টি স্বীকার করে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন এ বিষয়ে বলেন, যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঢাকা থেকে ডিএমপির একটি টিম আসে। যবিপ্রবি প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। এরপর আসামি গ্রেফতার করে ঢাকায় চলে যায়।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit