শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করবে ইসলামিক ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : মাসলা-মাসায়েলবিষয়ক বিশেষ অনুষ্ঠান শুরু করবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী বিধি-বিধানসংক্রান্তসহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া হবে এই অনুষ্ঠানে।

গত ৬ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান চালুর ঘোষণা দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ মুসল্লিদের প্রশ্ন চাওয়া হয়েছে।

যেকোনো ইসলামী বিষয়ে এখানে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রশ্নকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রশ্নটি ইসলামিক ফাউন্ডেশনের ইমেইল ঠিকানায় মেইল করতে বলা হয়েছে।

মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, চলতি মাসেই (নভেম্বর ২০২৪) ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রথমে ইসলামী ফাউন্ডেশনে নিয়োগপ্রাপ্ত আলেমগণ যেমন মুফতি, মুহাদ্দিস ও মুফাসসির এবং বায়তুল মোকাররমের ইমামদের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব।

কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে ক্রমান্বয়ে তাতে দেশের বিদগ্ধ আলেম ও মুফতিদের সংযুক্ত করার পরিকল্পনা আছে। মুসল্লিদের পাঠানো প্রশ্নের রেকর্ড উত্তর ইসলামিক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রচার করা হবে।

তিনি আশা করেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় সেবার পরিধি বাড়বে এবং সাধারণ মুসল্লিরা ব্যাপকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবে।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit