রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যাওয়ার বিধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : অনেকে জানতে চান, নামাজরত ব্যক্তির সামনে থেকে সরে যাওয়ার বিধান কী? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নাজায়েজ ও গুনাহের কাজ।

মহান আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এ কারণ তার কেমন শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করতো। বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদিসে চল্লিশের কী অর্থ, চল্লিশ দিন, চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর! (বুখারি: ৫১০; মুসলিম: ৫০৭)
 
যিনি নামাজ আদায় করছেন তার সামনে থেকে সরে যাওয়া বা উঠে যাওয়া নাজায়েজ নয়। কেউ যদি নামাজির বরাবর সামনে বসে বা দাঁড়িয়ে থাকে তাহলে সেখান থেকে সরে যাওয়ার বা উঠে যাওয়ার সুযোগ আছে। এটা নামাজের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়।
 
প্রয়োজন ছাড়া এমন না করা উচিত। কেননা, এতে নামাজির মনোযোগ নষ্ট হতে পারে। আবার কেউ তার সামনে দিয়ে অতিক্রম করারও আশঙ্কা রয়েছে। সামনে দিয়ে অতিক্রম করার প্রয়োজন হতে পারে এমন জায়গায় নামাজে দাঁড়ালে নামাজির কর্তব্য হলো সামনে সুতরাং অর্থাৎ এক হাত বা তার চেয়ে উঁচু কোনো বস্তু নামাজে দাঁড়ানো। মানুষ চলাফেরা করতে পারে, এমন স্থানে সুতরাং না রেখে নামাজ পড়া গুনাহের কাজ।
 
নামাজরত ব্যক্তির সামনে সুতরাং থাকলে তার সামনে দিয়ে যাতায়াত করা যায়। বিনা সুতরায় নামাজ পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয় না, কিন্তু নামাজের ক্ষতি হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit