রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, ২ ড্রেজার জব্দ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মনিয়ন্দ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ২ টি ড্রেজার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে আদালত পরিচালনা  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া। তবে এসময় কাউকে না পাওয়া যাওয়ায় জরিমানা বা গ্রেফতার করা যায়নি। 

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আইনশৃঙ্খা বাহিনীর সহযোগিতায় মনিয়ন্দ ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় কচুয়া মুড়া এলাকার মুছা চৌধুরীর জমি থেকে মাটি উত্তোলন করাকালে ২টি ড্রেজার জব্ধ করেন। তবে ড্রেজার মালিক মনির মিয়াকে পাওয়া যায়নি।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ সজিব মিয়া বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit