শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

মধ্যপাড়া শিলা খনিতে আওঃ লীগ সরকারের রোষানলে অন্যায় ভাবে চাকুরি চ্যুত হাছিনুর কে স্বপদে পূনঃবহালের দাবি॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে মোঃ হাছিনুর রহমান মার্কেটিং (কম্পিউটার অপারেটর) পদে ০৫/১১/২০১২ইং তারিখে কর্মরত ছিলেন। একই দিন বিকেলে ৩.৩০ মিনিটে কর্ম স্থল মধ্যপাড়া থেকে ৫০কিঃমিঃ দুরত্বে দিনাজপুর সদরে কয়েক শত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থকরা বিক্ষোভ মিছিল হয়েছে মর্মে পুলিশ চার উপজেলার চার জন সহ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাছিনুর রহমান কে মিছিলে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগে ০৭/১১/২০১২ তারিখে সন্দেহ মুলক ভাবে বাসা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।

দিনাজপুর কোতোয়ালি থানার অতি উৎসাহী এস আই শ্রী ভবানী কান্ত রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন যার মামলা নং ১৫ তারিখ ০৫/১১/২০১২ইং। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পুলিশ প্রতিবেদন ও উল্লেখ যোগ্য ডকুমেন্টস পর্যালোচনায় অভিযোগের সঙ্গে হাছিনুর রহমানের সম্পৃক্ততা না থাকায় চুড়ান্ত চার্জশীট হতে তার নাম বাদ যায় এবং আদালত হাছিনুর রহমান কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্ত হলেও এক যুগেও ফিরে পাননি বে-আইনি ভাবে হারানো চাকুরী। আওয়ামী লীগ দলীয় সরকারের আমলে স্থানীয় দলীয় কতিপয় চাটুকারের হীন ষড়যন্ত্রের কারণে সম্পুর্ণ অবৈধভাবে ঘটনার আট মাস পরে হাছিনুর রহমান কে অন্যায় ভাবে চাকুরী চ্যুত করা হয়েছে।

চাকুরিতে কর্তব্যরত কর্তৃপক্ষ লিখিত ভাবে প্রদেয় ০৮/১১/১২ হাজিরা প্রত্যয়নে উল্লেখ করেন যে মোঃ হাছিনুর রহমান কম্পিউটার অপারেটর পদে হাজিরা খাতা অনুযায়ী গত ০৫/১১/২০১২ হইতে ০৭/১১/২০১২ তারিখ পর্যন্ত নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন। হাজিরা প্রত্যয়নের আলোকে মোঃ হাছিনুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ও ঘটনায় সম্পৃক্ত না থাকায় পুলিশ প্রতিবেদনে বিজ্ঞ আদালত তাকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্তি দেন। অথচ মামলার কারণে হাজতবাসকালীন সময় কে অ- অনুমোদিত ছুটির অজুহাতে ঘটনার আট মাস পরে ০১/০৮/২০১৩ তারিখে তাকে চাকুরী হতে প্রত্যাহার করা হয়। বারংবার চাকুরী হতে অব্যাহতি প্রদান আদেশ প্রত্যাহার করে পূনঃরায় কর্মস্থলে যোগদানের জন্য আবেদন করা সত্তেও আমলাতান্ত্রিক জটিলতা ও আওয়ামী লীগ দলীয় রোষানলের কারণে তাকে চাকুরীতে যোগদানের সুযোগ দেওয়া হয়নি।

দলীয় রোষানলে পড়ে বে- আইনি ভাবে চাকুরি চ্যুত হওয়ার এক যুগ অতিবাহিত হওয়ার পরেও অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন ইসলামি আদর্শে বিশ্বাসী হাছিনুর রহমান। এ বিষয়ে চাকুরি চ্যুত হাছিনুর রহমান (০১৭৯৬৭২৫৬০৭)সাংবাদিকদের বলেন শুধু মাত্র ইসলামিক চেতনা বোধে বিশ্বাসী হওয়ার কারনেই আওয়ামী লীগ সরকার আমাকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দেশে অন্যায়ের বিরুদ্ধে সংস্কার শুরু হয়েছে। আমি দৃঢ় আশাবাদী দ্রুত আমাকে বকেয়া বেতন ভাতা সহ চাকুরীতে পূনঃবহাল করা হবে।

আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি আমি শুধু চাকুরী হারাইনি মধ্যপাড়া খনিপ্রকল্পে আমার পিতার অনেক চাষাবাদ যোগ্য কৃষি জমি খনি কর্তৃপক্ষ এ্যাকোয়ার করে নিয়েছেন এ কারণে আমি জমি ক্ষতি গ্রস্থ পরিবারের সদস্য। মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ০১৭১১৫৬৩২৩৭ নং এ জানান আপাতত মজুদ পাথর বিক্রি নিয়ে আমি বিপাকে আছি তাই হাছিনুর রহমানের বিষয়ে করনীয় পরে জানানো হবে। হাছিনুর রহমান তার বৈধ্যতায় খনিকর্তৃপক্ষের উচিৎ তাকে চাকুরী ফিরে দেওয়া। এ ব্যাপারে জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্ঠার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit