রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সাবেক আইনমন্ত্রীর উপজেলায় মাঠে বিএনপি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৭ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুলের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রবিবার মাঠে ছিলো বিএনপি।
আওয়ামী লীগের ডাক দেওয়া কর্মসূচির প্রতিবাদে তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিল বিভিন্ন এলাকা থেকে পৌর এলাকায় আসতে থাকে। এসব মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পরে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, জাকির হোসেন, জাবেদ আহম্মেদ, জিয়াউল হাসান, মো. নয়ন. মো. ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করার ঘোষণা দেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit