রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

পাকিস্তানের বেলুচিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ২৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার প্রধান রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস এই হামালার শিকার হয়। ট্রেনটি প্ল্যাটফরমে এসে পৌঁছালে যাত্রীরা কোচে ওঠার সময় বিস্ফোরণ ঘটে।  

কোয়েটার কমিশনার বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে এবং বিস্ফোরণে প্রায় ৫০ জন আহত হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।  

বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ৬-৮ কেজি বিস্ফোরক বহন করে বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয়ই রয়েছে।

বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ, তবে অবকাঠামোর দিক দিয়ে  প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে কম উন্নত প্রদেশ।

আরব সাগর বরাবর একটি বিস্তীর্ণ উপকূলসীমাসহ অঞ্চলটির সঙ্গে ইরান এবং তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সীমান্ত রয়েছে। স্থানীয় সম্পদের ওপর আঞ্চলিক স্বাধীনতা ও নিয়ন্ত্রণের দাবিতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী দ্বারা মারাত্মক হামলার ঘটনা ঘটে চলেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit