রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

আন্তর্জাতিক আদালতে সিলেট সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

সিলেট প্রতিনিধি : বাংলাদেশের অন্তরবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনস কে প্রধান করে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট সিসিকের মেয়র ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামন চৌধুরী। দ্য ওয়াল নিউজের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এ মামলা হয়েছে।মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতির ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আছে।

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সব পুর সভার বোর্ড ভেঙে দিলেও আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে সিলেটে সিসিকের মেয়র বলে মামলায় উল্লেখ করেছেন। অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনুস ছাড়াও আছে তাঁর উপদেষ্টামন্ডলীর সদস্য এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃবৃন্দের নাম। মামলায় অন্তর্র্বতী সরকারকে ‘দখলদার সরকার’ বলে উল্লেখ করা হয়েছে।মামলাকারীর তরফে আটশো পাতার নথিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইউনুস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের অভিযোগ করেছে আওয়ামী লিগ। যদিও মামলাকারী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit