শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আফগান তরুণ তুর্কি গজনফর জানালেন তার স্বপ্নপূরণের কথা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : যে ম্যাচ বাংলাদেশের অনায়াসে জেতার কথা, সেই ম্যাচ জিতল আফগানিস্তান। সত্যিই সেলুকাস! আর সেটি সম্ভব করেছেন আফগান তরুণ তুর্কি আল্লাহ গজনফর।

যেভাবে বাংলার ‘নামিদামি’ ব্যাটসম্যানরা ছেলেটির সামনে মুখ থুবড়ে পড়লেন, তাতে করে বাংলাদেশের নির্বাচকদের নতুন করে ভাবা উচিত। কারণ গজনফর নিজের ষষ্ঠ ম্যাচে এসে স্বপ্নপূরণ করেছেন। আর সেই স্বপ্নপূরণে আফগানিস্তানের ‘নতুন মুজিব’ কৃতিত্ব দিলেন তার দুই সতীর্থ তারকা ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী।

শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুটা ছিল ওপেনার তানজিদ হাসানকে ফেরানোর মধ্য দিয়ে। প্রথম স্পেলে ওই একটি সাফল্য গজনফরের। এরপর ফিরলেন দ্বিতীয় স্পেলে রুদ্রমূর্তি ধারণ করেন। বাংলাদেশের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটিই নিলেন তিনি। ৩৩তম ওভারেই ফিরিয়েছেন মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদকে। আর রিশাদ ও তাসকিন পরপর দুই বলে আউট হয়েছেন। প্রথম ৫ বা এর চেয়ে বেশি উইকেট নেওয়া একজন বোলারের স্বপ্ন থাকে। 

আর ম্যাচশেষে গজনফর তার সেই স্বপ্নপূরণের কথা বললেন— প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, তখন ছন্দ ভালোই ছিল। এক উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করি এবং আমি তা পেরেছি। চেষ্টা করেছি দলের জয় আনতে— পেরেছি। তিনি বলেন, দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যে কোনো বোলারের একটা স্বপ্ন। আমারও সেই স্বপ্ন ছিল, যেটি আজ পূরণ হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit