শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও হুমকিদাতাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের এন এস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেনে, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মো. আবু কায়েম, সহ-সভাপতি আব্দুর রহমান ও শিক্ষক নেতা অধ্যাপক টিপু সুলতান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অতিদ্রুত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা। পরে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit