শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

দুর্গাপুরে পলিথিনের বিরুদ্ধে অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাজার গুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর। 

গত ১ নভেম্বর থেকে পুরোপুরি পলিথিন নিষিদ্ধ করে সরকার। আর এরই ধারাবাহিকতায় আজ দুর্গাপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় একটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা জরিমানা করে বাজারের সকল ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, পহেলা নভেম্বর থেকে সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে সরকার। 

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে। এই নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit