শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম

কমলার জয়ের জন্য ভারতের মন্দিরে প্রার্থনা, জিতলে উৎসব!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন ওই গ্রামের বাসিন্দারা। কারণ তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে বহু বছর আগে জন্ম নিয়েছিলেন পিভি গোপালান, কমলা হ্যারিসের নানা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই গ্রামের অধিবাসী জি মানিকানদার বলেছেন, হ্যারিসের সাফল্য কামনায় মঙ্গলবার সকালে মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি জিতলে এরপর উৎসবের আয়োজন করা হবে। 
 
জানা যায়, গোপালান ও তার পরিবার পরবর্তীতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে চলে যান। সেখানে তিনি উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চার বছর আগে ডেমোক্র্যাট পার্টির জয়ের পর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রামটি বিশ্ববাসীর নজরে আসে।
 
উল্লেখ্য, কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপের ফলে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit