শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ফের ববি সংলগ্ন সড়কে দুর্ঘটনা, এবার জামায়াত নেতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আবারও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাসের চাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ববি শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খয়রাবাদ সেতুর ঢালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাষ্টার) নিহত হন ৷ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক।

জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেলযোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে অন্তরা পরিবহনের বাস চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন ইউনুস বিশ্বাস।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কিছুদূর গিয়ে বাসটি রেখে চালক পালিয়ে যান। বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মারা যায়।

এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয় এবং একই এলাকায় এ নিয়ে ৬ এর অধিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit