বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

চৌগাছায় কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্য

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে হুসাইন আহমেদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার কংশারীপুর গ্রামের নিচে কপোতাক্ষ নদের ঘাটে এ ঘটনা ঘটে। নিহত হুসাইন আহমেদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার বেলেমাঠ মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ৪/৫ মাস আগে তারা দর্শনা থেকে চৌগাছায় চলে আসে। বর্তমানে তারা চৌগাছা পৌর এলাকার কংশারীপুর গ্রামে ইউছুফ আলী মৃধার বাড়ীতে ভাড়ায় থাকেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হুসাইন আহমেদ তার পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে কপোতাক্ষ নদে বন্ধুদের সাথে গোসল করতে যায়। গোসল শেষে বন্ধুরা সবাই বাড়ীতে ফিরে আসেলেও সে বাড়ীতে ফেরেনি। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন নদের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা সরকারী মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু হুসাইন আহমেদের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit