রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

অ্যাতলেটিকোর হয়ে প্রথম গোল সিমেওনের ছেলের, উৎসর্গ ভ্যালেন্সিয়ার বন্যার্তদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (৩ নভেম্বর) লা লিগায় জিউলিয়ানোর অভিষেক গোলের দিন লাস পালমাসকে ২-০ ব্যবধান হারিয়েছে অ্যাতলেটিকো। এ জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে তারা। নগরপ্রতিদ্বন্দ্বী ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে অবস্থান করছে। 

সাবেক আর্জেন্টাইন তারকা ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগোর ছেলে জিউলিয়ানো। বাবা কোচ হলেও মূল দলে সুযোগ পেতে বেশ সংগ্রামই করতে হয়েছে তরুণ ফরোয়ার্ডকে। ২০২১-২২ মৌসুমে একবার মাঠে নামার সুযোগ পেলেও খেলার জন্য পর্যাপ্ত ম্যাচ সময় পাননি। যদিও অ্যাতলেটিকোর ‘বি’ দলের হয়ে ৫১ ম্যাচ খেলে ২৯ গোল করেছিলেন তিনি। ওই এক ম্যাচের পর তাকে লোনে পাঠানো হয় জারাগোজা ও আলভেসে।
 
দুই মৌসুম পর তিনি আবার ফেরেন অ্যাতলেটিকোতে। এবার অবশ্য কম সুযোগ পাননি। কোপা দেল রে, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স; তিন প্রতিযোগিতাতেই খেলছেন সমানতালে। কিন্তু ৯ ম্যাচ খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশেষে লা লিগার চলতি মৌসুমে সপ্তম ম্যাচে সুযোগ পেয়ে সে ডেডলক ভেঙেছেন। তাও আবার শুরুতেই দলকে এনে দিয়েছিলেন লিড। নাহুয়েল মোলিনার কাছ থেকে বল পেয়ে কাঁপিয়েছেন লাস পালমাসের জাল। ম্যাচের ৮৩তম মিনিটে অ্যাতলেটিকোর হয়ে অন্য গোলটি করেন অ্যালেক্সান্দার সোর্লোথ।
 
এদিকে লা লিগা ও অ্যাতলেটিকোর জার্সিতে নিজের অভিষেক গোলটি ভ্যালেন্সিয়ার বন্যার্তদের উৎসর্গ করেছেন জিউলিয়ানো। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক বন্যার শিকার হয় স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভ্যালেন্সিয়া প্রদেশ। বিবিসির তথ্যমতে, এ ভয়াবহ বন্যায় ২০০ জনের বেশির প্রাণহানি হয়েছে।
 
তাই গোল করে খুশি হলেও, তার মনটা বিষণ্ন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। জিউলিয়ানো বলেন, ‘অ্যাতলেটিকোর হয়ে নিজের প্রথম গোলে আমি আনন্দিত। কিন্তু ভ্যালেন্সিয়ায় যা হচ্ছে সেটা আমরা এড়িয়ে যেতে পারি না। সেখানে সবাই ভুক্তভোগী। আমার সকল সমর্থন তাদের জন্য।’অন্যদিকে এমন সময়ে চলতি সপ্তাহে লা লিগার ম্যাচ রাখায় সমালোচনা করেছিলেন দিয়েগো সিমেওনে। বন্যার কারণে অবশ্য দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া এবং ভিয়ারিয়াল-রায়ো ভায়েকানোর ম্যাচ দুটি এ সপ্তাহে হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit