রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নওগাঁয় সন্ত্রাসী হামলা: গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তিন সহোদর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ সহোদর গুলিবিদ্ধ ও গুরুত্বর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী বলে জানা গেছে। শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত ৩ সহোদর হলেন শহরের ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫)। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করলে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শিরা জানান, প্রতিদিনের ন্যায় রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল তাদের দোকান বন্ধ করছিলো। এসময় হঠাৎ মোটর সাইকেলযোগে এসে তাদের উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালানোর সময় মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়।  স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী তার দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার  গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit