মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
আজকের বোনা বীজেই আগামীর ফসল ফলবে বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

ভারতের হয়ে পন্তের দ্রুততম টেস্ট ফিফটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ৮৪ রানে ৪ উইকেট হারানোর পর পন্ত ও গিলের জুটিতে বিপর্যয় সামলায় ভারত। ৩৬ বলে অর্ধশত রান করেন পন্ত। ভারতের ব্যাটারদের মধ্যে টেস্টে এটা দ্রুততম ফিফটি। যশ্বসী জয়সওয়ালের এ বছর করা ৪১ বলের ফিফটিটি দ্বিতীয় দ্রুততম। ২০১০ সালে হরভজন সিং ৫০ রান পূর্ণ করেছিলেন ৪১ বলে। সরফরাজ খানেরও ৪২ বলে হাফসেঞ্চুরি আছে।

গিলের সঙ্গে ৯৬ রানের জুটি হয় পন্তের। ৫৯ বলে ৬০ রান করে বিদায় নেন ভারত উইকেটরক্ষক। তবে হাল ধরে ছিলেন গিল। অন্যপ্রান্তে রবীন্দ্র জাদেজা ১৪, সরফরাজ শূন্য রানে আউট হন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে অ্যাজাজ প্যাটেলের কাছে উইকেট হারান গিল, তাকে ভালো সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দর।

১৪৬ বলে ৭ চার ও ১ ছয়ে গিল করেন ৯০ রান, সুন্দর শেষ পর্যন্ত ৩৮ রান নিয়ে অপরাজিত থাকেন। ১০৩ রানে ৫ উইকেট নেন প্যাটেল। এ নিয়ে টেস্টে ৬ বার ফাইফারের দেখা পেলেন তিনি।

ইশ সোধি, ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস নেন একটি করে উইকেট। প্রথম দিনের শেষ বিকেলে জয়সওয়াল ৩০, রোহিত শর্মা ১৮, মোহাম্মদ সিরাজ শূন্য ও কোহলি ৪ রানে আউট হন। কোহলি আউট হন দৌড়ে রান নিতে গিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit