বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

নীলফামারীর ডোমারে আ’লীগ কর্মী আউয়াল মেম্বার গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে জামাতের অফিস ভাংচুর, লুটপাট ও হত্যার চেষ্টার অভিযোগে আ’লীগ কর্মী আব্দুল আউয়াল মেম্বার (৪২) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।আব্দুল আউয়াল ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পূর্ব খামার বামুনিয়া এলাকার মৃত মনছুর আলীর ছেলে। গত বুধবার (৩০) অক্টোবর রাতে ডোমার থানার এসআই আব্দুল জলিল ও সংঙ্গীয় ফোর্স পাঙ্গামটুকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সুত্রে জানাযায়, ২০১২ সালে ডোমার উপজেলার জামাতে ইসলামীর অফিস বে-আইনী জনতার দলবদ্ধ হয়ে ভাংচুর, লুটপাট ও হত্যার চেষ্টার অভিযোগে ডোমার বড়রাউতা মুন্সিপাড়া এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে পৌর জামাতের সেক্রেটারী হাফেজ আব্দুল হক গত ০৪/১০/২০২৪ইং তারিখে ডোমার থানায় মামলা নং-০৪ দায়ের করে। সেখানে এজাহার ভূক্ত ৫০জন আসামীসহ অজ্ঞাত নামা ব্যাক্তির নামে অভিযোগ তুলেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আউয়াল মেম্বার কে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এজাহার ভূক্ত বাকী আসামীদের গ্রেফতারের বিষয়টি অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit