শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

যেসব বড় তারকা আইপিএলে রিটেনশনে দল পাননি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : রিনেটশনে অনেক বড় বড় তারকা দল পাননি। মিচেল স্টার্ককে গত মৌসুমে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও পুরো আসরেই ধুঁকতে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ান পেসারকে রিটেন করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। স্টার্কের পাশাপাশি কলকাতা আগের মৌসুমের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ধরে রাখেনি। এছাড়াও ফিল সল্ট ও ভেঙ্কাটেস আইয়ারও নেই রিটেনশন তালিকায়।


২০১৮ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে রাজস্থানের রয়্যালসের হয়ে খেলেছেন জস বাটলার। টি-টোয়েন্টির সেরা এই ব্যাটারকে রিটেন করেনি ২০০৮ সালের শিরোপা জয়ীরা। তারা ধরে রাখেনি পাওয়ারপ্লের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টকেও। একই ভাগ্য যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের।
২০২২ সালে গাড়ি দুর্ঘটনার শিকার হওয়া রিশভ পন্তের প্রত্যাবর্তনের মৌসুমে পারফরম্যান্সে ভাটা পড়েনি। ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন দিল্লি ক্যাপিটালস ব্যাটার। ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রাখেনি। এছাড়াও ডেভিড ওয়ার্নার, ফ্রেসার ম্যাকগার্ক, এনরিখ নর্টজে ও পৃথ্বী শও রিটেনশন তালিকায় নেই।

ব্যাট হাতে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সক্ষমতা রাখেন মার্কাস স্টোইনিস। অজি এই অলরাউন্ডার পেস বোলিংটাও মন্দ করেন না। তাকেসহ লোকেশ রাহুল ও কুইন্টন ডি কককেও রিটেন করেনি লখনৌ সুপার জায়ান্টস।
চেন্নাই সুপার কিংস রিটেন করেনি মুস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, মহেশ থিকশানা, তুষার দেশপান্ডে ও দীপক চাহার ও শার্দুল ঠাকুরকে। গত মৌসুমে মাথিশা পাথিরানার সঙ্গে ভালো রসায়ন দেখিয়েছিলেন ফিজ-দেশপান্ডে।
সুইপ-রিভার্সসুইপের বস গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশ্য গত মৌসুমে মোটেই জ্বলে উঠতে পারেননি অজি তারকা। ফাফ ডু প্লেসি, ‍ক্যামেরন গ্রিন ও মোহাম্মদ সিরাজকেও রিটেন করেনি তারা। পাঞ্জাব ধরে রাখেনি শিখর ধাওয়ান, রাইলি রুশো, সিকান্দার রাজা, স্যাম কুরান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, আর্শদীপ সিং ও হার্শাল প্যাটেলকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বড় তারকাদের মধ্যে রিটেনশন তালিকায় নেই টিম ডেভিড ও ইশান কিশান।

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit