বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

পেকুয়ায় হত্যার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন। তিনি বলেন, শিক্ষক আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৫ আসামি গ্রেফতার রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। অপহরণের ১৪ দিনের মাথায় ১১ অক্টোবর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে শিক্ষক আরিফের বস্তাবন্দি লাশের সন্ধান পাওয়া যায়। স্কুল শিক্ষক আরিফ সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ার মৃত বজল আহমদের ছেলে। 

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit