মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

অনন্যার নতুন প্রেমিক কে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : গত জুলাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় অভিনেত্রী অনন্যা পান্ডে ও অভিনেতা ওয়াকারকে। তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে তারা এতদিন প্রকাশ্যে কিছু জানাননি।

গত মঙ্গলবার দিবাগত রাতে জন্মদিনের প্রথম প্রহরে ওয়াকার তার ইনস্টাগ্রামের স্টোরিতে অনন্যাকে শুভেচ্ছা জানান। অভিনেত্রীর মিষ্টি হাসির হাই নেক টপ পরা একটি ছবি দিয়ে লেখেন- ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি অনেক বিশেষ কিছু। আমি ভালোবাসি অ্যানি।’

মেয়ের জন্মদিনে ইনস্টাগ্রামে শৈশবের ভিডিও শেয়ার দিয়ে মা ভাবনা পাণ্ডে ক্যাপশনে লিখেন- ‘জন্মদিনের আগের দিন। অনন্যা পাণ্ডে! অনেক ভালোবাসা আর কিছু জোর করে চুম্বন।’ সেই ভিডিওতে দেখা যায়, উচ্ছ্বসিত ছোট্ট অনন্যা। সে তার মায়ের গালে চুমু দিচ্ছে। ভাবনাও অনন্যার গালে চুমু দিচ্ছেন।

অনন্যার সঙ্গে বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেম ছিল। স্পেন, পর্তুগালে অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা যায়। তাদের সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়ে। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গেও প্রেম ভাঙে অনন্যার।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit