রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

জায়নামাজে বিড়াল শুয়ে-বসে থাকলে অপবিত্র হয়ে যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমি একটি বিড়াল লালান-পালন করি। আমি নামাজে দাঁড়ালে প্রায়ই বিড়ালটি জায়নামাজের ওপর দিয়ে হাঁটাচলা করে। কখনো শুয়ে-বসে থাকে। এতে কি আমার জায়নামাজ অপবিত্র বা নামাজের কোনো ক্ষতি হবে?

উত্তর: রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের জীবনাচার থেকে যতটুক জানা যায় তাতে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী। তাই বিড়াল জায়নামাজের ওপর হাঁটাহাঁটি করলে বা শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না।

তবে সতর্ক থাকতে হবে বিড়াল অনেক সময় নাপাক বস্তুর ওপর দিয়ে চলাফেরা করে। ফলে তার পায়ে নাপাক কোনো কিছু লেগে থাকতে পারে। পায়ে নাপাক বস্তু নিয়ে জায়নামাজে চলাফেরা করলে তাতে নাপাকি লেগে তা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 

তাছাড়া নামাজের সামনে দিয়ে বিড়াল চলাফেরা করলে সালাতে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে বিড়ালকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে নামাজ আদায় করা উচিত।

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদদের মতামত হলো— যদি বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকে এবং এটা নিশ্চিতভাবে জানা যায়, তাহলে বিড়াল শরীরে ঘেষে গেলে অথবা জায়নামাজে উঠলে শরীর ও জায়নামাজ অপবিত্র হবে, অন্যথায় অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার : ১/২০৪)

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit