শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে কৃষকের বাজার উদ্বোধন

তোবারক হোসেন খোকন
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষি পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় করতে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার। মঙ্গলবার সকালে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় এ কার্যক্রম উদ্ধোধন করা হয়।স্থানীয় কৃষক, ভোক্তা, শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে কৃষকের বাজার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ^াস, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, শেখ সাব্বির, রেদোয়ান প্রমুখ।

স্থানীয় কৃষক রুবেল মিয়া বলেন, আমাদের উৎপাদিত পন্য উপজেলা প্রশাসনের সহায়তায় সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পেরে আমরা আনন্দিত।দাম একটু কম পেলেও সিন্ডিকেট ব্যবসায়িদের কাছে বাকী বিক্রি করার চেয়ে নগদ বিক্রি করতে পেরে আমরা খুশি।ক্রেতা মো. সুরুজ খন্দকার বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা প্রশাসন কে ধন্যবাদ দুর্গাপুরে এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য। কৃষকের বাজার থেকে প্রতিটি লাউ ৪৫ টাকা, ১টি কচু ২৫ টাকা, কলমী ও লাল শাখ ১০ টাকা মুঠা, বেগুন ৫৫ টাকা কেজি, ঢেঁড়স ৫৫ টাকা কেজি দরে কিনতে পেরে আমরা খুশি।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ^াস বলেন, বাজার সিন্ডিকেটের কাছে সাধারণ কৃষক জিম্মি হয়ে আছে। কৃষকদের কথা ভেবে উপজেলা প্রশাসনের আয়োজনে আদাদের এই উদ্দ্যোগ। সকাল বিকাল বাজার মনিটরিংয়ের মাধ্যমে কৃষকদের স্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পন্য ক্রয় করতে পারছেন। এখানো কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পাচ্ছে। উপজেলা কৃষি অফিস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা বাজারের জায়গাটা তৈরি করে দিয়েছি। আশা করছি সবজি বাজারে কোন সিন্ডিকেট থাকবে না।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit