সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৬ Time View

স্পোটস ডেস্ক : ১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাজী সালাউদ্দিন অধ্যায়ের পর বাফুফের হাল ধরছেন তাবিথ আউয়াল।

শনিবার (২৬ অক্টোকব) অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩ ভোটের মধ্যে ১২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র পাঁচটি ভোট।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসবমুখর পরিবেশে হয়েছে এই নির্বাচন। নতুন সভাপতি তাবিথ এর আগে দুই মেয়াদে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান।

২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার সর্বোচ্চ পদে বসবেন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit